Posts

আমাদের গল্প নিয়ে ওরা সিনেমা বানায়, আর আমরা?

Image
১৯৯০ সাল, বাংলাদেশের সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে হুট করেই গায়েব হয়ে যেতে থাকলো নাবালক মেয়েরা। তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। গুজব রটেছিল, ‘ওলাদচক্র’ নামে শয়তানের উপাসক একটা গোষ্ঠী এসব নাবালিকা মেয়েদের ধরে নিয়ে গিয়ে ইফরিত নামের এক খারাপ জ্বীনের বংশবৃদ্ধির কাজে ব্যবহার করেছিল। ইসলামে বুখারী হাদীসে ইফরিতের কথা উল্লেখ আছে, এরা খুবই খারাপ ধরনের ভয়ঙ্কর প্রজাতীর জ্বীন, মানুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে এরা মাত্র ২৯ দিনের মধ্যে সন্তান জন্ম দিতে পারে।  উপরে যে ঘটনাটার কথা বললাম, এটার বাস্তব কোন ভিত্তি নেই। তবে সাতক্ষীরার কলারোয়া, শ্যামনগর, দেবহাটা বা সুন্দরবন সংলগ্ন ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকাগুলোতে এই ঘটনাটা সেই সময়ে বেশ সাড়া ফেলেছিল। তিলকে তাল বানালে যা হয় আরকি, হয়তো দু-চারজন নাবালিকা মেয়ে নিখোঁজ হয়েছিল, সেটার সঙ্গে ইফরিত বা ওলাদচক্রকে মিশিয়ে এসব কল্পকাহিনীর জন্ম নিয়েছিল সেই সময়ে। এখনও এসব এলাকার মধ্যবয়স্ক মানুষেরা এই ঘটনাকে সত্যি বলেই মনে করেন।   যাই হোক, এবার মূল আলোচনায় আসা যাক। সাতক্ষীরার এই প্রচলিত লোককাহিনী নিয়ে বলিউড একটা আস্ত সিনেমা বানি...

প্রমিজ 😒

Image
কথা ছিলো এক কাপে পুড়বে দুটি ঠোট, তুমি কথা রাখনি, নাম লেখালে ছিন্ন ফুলেদের দলে                                                                ....... জয়

তোমার আবির্ভাব

Image
বড়ো অসময়ে এসে তুমি স্মৃতিচিহ্ন রেখে যাও বড়ো অসময়ে এসে বসে থাকো অচেতন ভুবনে।

যন্ত্রণা 😞

Image
তুমি একটা উইপোকা কলিজা ফুঁড়ে ফুঁড়ে বেদনার ঢিবি বানাতে জানো।                                   -----জয়

আহমদ ছফা

Image
         ❤“ তিনি আহমদ ছফা ”♥ একবার খালেদা জিয়া আহমদ ছফাকে ফোন করে দাওয়াত করেছিলেন। তিনি বেগম জিয়াকে বলেছিলেন, যেতে পারি এক শর্তে। আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে। শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। তিনি আমাকে রান্না করে খাইয়েছিলেন। খালেদা জিয়ার রান্না করার সময়ও হয়নি, ছফা ও যেতে পারেননি। খালেদা জিয়ার সঙ্গে ছফা র আরেকবার ফোনালাপ হয়েছিল। উপলক্ষ ছিল এনজিও ব্যুরো থেকে ‘বাংলা-জার্মান সম্পীতি’র রেজিস্ট্রেশনের ব্যাপারে। ছফা ই বেগম জিয়াকে ফোন করেছিলেন। ফোনটি ধরেছিলেন তাঁর পিএস। ছফা বিনয়ের সঙ্গে পিএসকে বলেছিলেন, ম্যাডামকে কি একটু দেয়া যাবে? আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই। পিএস সাহেব জানতে চাইলেন, আপনি কে? ছফার জবাব, আমি আহমদ ছফা। পিএস সাহেব ফের জানতে চাইলেন, কোন আহমদ ছফা? পিএস-এর কথায় ছফা ভয়ানক রকম খেপে গিয়েছিলেন। তিনি রাগলে সচরাচর যে গালটি তাঁর মুখ দিয়ে বা’র হত সেটি বেরিয়ে গিয়েছিল। তারপর তিনি কোন রকম ভূমিকা না করে বললেন, বাংলাদেশে আহমদ ছফা দু’জন আছে নাকি? ছফা কথা না বাড়িয়ে রিসিভারটি ধপাস করে রেখে দিয়েছিলেন। পিএস সাহেব ছফার এ অশোভন...

একটি স্বাস্থ্যসম্মত মৃত্যু

Image
কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মৃত্যুবরণ করা যায় তা জানতে চাইলাম তোমার কাছে, তুমি চুমু খেয়ে নিলে আমাকে। এবং আমি মরে গেলাম। 😜☺💘

Hate Story

Image
বাঙালীর চরিত্রের সব চাইতে নোংরাতম দিক হচ্ছে --- আপনারা মানুষের প্রাইভেসিকে সম্মান দিতে জানেন না। মানুষের গোপনীয়তা বলে একটা ব্যাপার থাকে , আপনার শোয়ার ঘরে কেউ বাইনোকুলার লাগিয়ে রাখলে ক্যামন অস্বস্তি লাগে একটু ভেবে দেখেন।        আপনারা সবাই হইসেন পাশের ফ্ল্যাটের কুটনি আন্টি। মাঝেমধ্যে মনে হয় কন্ডোমগুলা ফুটো ছিলো বলেই আপনাদের মতো কোটি কোটি ইতর দেশে পয়দা হয়েছে। সব কিছুতে আপনাদের ট্রল, সব কিছুতে মজা, সব কিছুতে লুলামি,সব কিছুতে সার্কাজম। ক্যানো ???           ★প্লিজ মানুষ হন......